প্রথাগত দায়িত্বের বাইরে গিয়ে বিপদগ্রস্ত মানুষের পাশে থেকে কাজ করেছে পুলিশ বাহিনী : আইজিপি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩০:২৬ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১
- / ১৬৪৫ বার পড়া হয়েছে
আইজিপি ড. বেনজীর আহমেদ বলেছেন, করোনার সময় প্রথাগত দায়িত্বের বাইরে গিয়ে বিপদগ্রস্ত মানুষের পাশে থেকে কাজ করেছে পুলিশ বাহিনী।
সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৩৮তম ক্যাডেট এসআই ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। পুলিশের নবীন সদস্যদের উদ্দেশে তিনি বলেন, পুলিশকে জনমানুষের কল্যাণ ও দেশের ধারাবাহিক সমৃদ্ধির জন্য কাজ করতে হবে। মাদক ও দুর্নীতির বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেন পুলিশপ্রধান। এর আগে সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন করেন। পরে প্রশিক্ষণে বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্বঅর্জনকারীদের পাঁচজনের হাতে ক্রেস্ট তুলে দেন আইজিপি।


























