ময়মনসিংহ নগরীর বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদেরকে সহায়তা প্রদান
- আপডেট সময় : ০৫:২৬:৪০ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১
- / ১৬৩৬ বার পড়া হয়েছে
ময়মনসিংহ নগরীর বস্তিতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদেরকে সহায়তা প্রদান করা হয়েছে।
দুপুরে নগরীর ইসলামবাগ বস্তিতে আগুনে ক্ষতিগ্রস্ত ৯টি পরিবারকে খাদ্য সহায়তা এবং নগদ ৫ হাজার টাকা করে প্রদান করেন সিটি মেয়র ইকরামুল হক টিটু। এসময় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর হবিবুর রহমান হবি, সিটি কর্পোরেশনের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীবসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে মেহেরপুর জেলা পরিষদের উদ্যোগে মাস্ক, হ্যান্ডওয়াস, হ্যান্ড স্যানিটাইজারন ও সাবান বিতরণের উদ্বোধন করা হয়েছে। সকালে জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রসূল মাস্কসহ অন্যান্য সামগ্রী বিতরণের উদ্বোধন করেন।
এদিকে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতলের জন্য প্রেরিত অক্সিজেন সিলিন্ডার, পিপিই, মাস্ক সহ করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।













