খালেদা জিয়ার জন্মদিনের বিষয়টি কোনো ইস্যু হতে পারে নাঃ মির্জা ফখরুল
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪৭:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১
- / ১৫৭১ বার পড়া হয়েছে
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জন্মদিনের বিষয়টি কোনো ইস্যু হতে পারে না বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘নির্দিষ্ট কোনো দিনে কেউ জন্মগ্রহণ করতে পারবে না, এমন নিষেধাজ্ঞা জারি করলেই সমস্যা মিটে যায়।
সকালে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। তিনি বলেন, আওয়ামী লীগ দেশের রাজনীতি থেকে দেউলিয়া হয়ে যাওয়ায় কোনো ইস্যু না পেয়ে খালেদা জিয়ার জন্ম নিয়ে রাজনীতি করছে। এসময় তিনি বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থা নিয়েও উদ্বেগ প্রকাশ করে বলেন, বেগম জিয়ার কিডনি-লিভার সমস্যা অনেক বেশি। বার বার জ্বর আসা যাওয়া করছে। জাতীয় পরিচয়পত্রের কতৃত্ব স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে হস্তান্তর করা হলে সুষ্ঠু নির্বাচনের সম্ভাবনা নষ্ট হবে বলেও দাবি করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

























