রাজশাহী মেডিকেলে করোনায় আরও ১২ জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২১:০৫ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১
- / ১৫৮১ বার পড়া হয়েছে
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গেল ২৪ ঘন্টায় যু হয়েছে। শনিবার সকাল ৬টা থেকে রোববার সকাল ৬টার মধ্যে বিভিন্ন সময়ে মারা যান তারা।
এর মধ্যে ১০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছিল। বাকিরা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন ছিলেন। এ নিয়ে চলতি মাসেই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন ১৩৭। হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে, করোনা সংক্রমণ রোধে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় চতুর্থদিনের মতো চলছে কঠোর বিধিনিষেধ। প্রশাসনের এ নির্দেশনা চলবে ১৭ জুন পর্যন্ত।





















