আগামীকাল থেকে দিনাজপুরে এক সপ্তাহের বিশেষ বিধিনিষেধের ঘোষনা
- আপডেট সময় : ১২:১৮:৩৫ অপরাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১
- / ১৫৭২ বার পড়া হয়েছে
কাল সকাল থেকে দিনাজপুরে এক সপ্তাহের বিশেষ বিধিনিষেধ ঘোষণা দিয়েছে জেলা করোনা সংক্রমণ প্রতিরোধ কমিটি।
করোনা সংক্রমণের হার ব্যাপক ভাবে বৃদ্ধি পাওয়ায় দিনাজপুর সদর উপজেলায় এই সিদ্ধান্ত কার্যকর হবে। পাশাপাশি কঠোর বিধিনিষেধ আরোপ করা হচ্ছে বলে জানান জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। তিনি বলেন, জরুরী প্রয়োজন ছাড়া এই কয়েকদিন কেউ ঘরের বাইরে যেতে পারবেন না। ওষুধ ও অন্যান্য জরুরী সেবা ব্যাতীত যানবাহন ও দোকানপাট বন্ধ থাকবে। এছাড়া জামালপুর পৌর শহরে প্রতিদিন করোনা ভাইরাসের শনাক্তের হার বেড়ে যাওয়ায় রোববার ১৩ জুন সন্ধ্যা থেকে বিধিনিষেধের আদেশ জারি করা হয়। জেলা প্রশাসকের এই নির্দেশ মানতে হবে ৩০ জুন রাত পর্যন্ত। এছাড়া, ভারতের সঙ্গে বাংলাদেশের স্থলসীমান্ত বন্ধের মেয়াদ ১৬ দিন বাড়িয়ে আগামী ৩০ জুন পর্যন্ত করা হয়েছে। আপাতত চাঁপাইনবাবগঞ্জের সোনামুখী স্থলবন্দর বন্ধ রাখা হয়েছে। বাকি ৫টি বন্দর দিয়ে আটকে পড়া বাংলাদেশিরা শর্তসাপেক্ষে দেশে ফিরতে পারবেন।






















