আওয়ামী লীগ গণতন্ত্রকে জবাই করেছেঃ নজরুল ইসলাম খান
এস. এ টিভি
- আপডেট সময় : ১০:৩৮:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুন ২০২১
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
দেশে একদলীয় ব্যবস্থা কায়েম করে আওয়ামী লীগ গণতন্ত্রকে জবাই করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান।
বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত ভার্চূয়াল আলোচনা সভায় তিনি বলেন, বর্তমান সরকারের কোনো জনপ্রিয়তা নেই বলেই নির্বাচনের আগের রাতে ভোট শেষ করতে হয়। পরাজয়ের ভয়ে তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হতে চায়। নজরুল ইসলাম খান বলেন, ‘৭২-৭৫কালে দেশের ধ্বংসপ্রাপ্ত অর্তনীতিকে পুনরুদ্ধার করে জিয়াউর রহমান বাংলাদেশকে সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত করার সব পদক্ষেপ নিয়ে যান। যা দেশের মানুষ এখনো ভোগ করছে। কিন্তু সরকার বিএনপিকে ধ্বংস করতে বেগম জিয়াকে মিথ্যা অপবাদ দিয়ে বন্দী করে রেখেছে বলে অভিযোগ করে তিনি। এজন্য সকল নেতাকর্মীকে বেগম জিয়াকে মুক্ত করার লড়াইয়ে ঐক্যবদ্ধ আন্দোলনে নামার আহবান জানান নজরুল ইসলাম খান।





















