করোনায় দেশে একিদনে আরও ৫০ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৭:২২:৫৯ অপরাহ্ন, বুধবার, ৫ মে ২০২১
- / ১৬২৭ বার পড়া হয়েছে
করোনায় দেশে একিদনে আরও ৫০ জনের মৃত্যু হয়েছে। যা গত ৫ সপ্তাহের মধ্যে সর্বনিম্ন। মৃতদের মধ্যে পুরুষ ৩২ জন ও নারী ১৮ জন। এ নিয়ে এখন পর্যন্ত দেশে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১১ হাজার ৭৫৫ জন।
বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, গত ২৪ ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে এক হাজার ৭৪২ জন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল সাত লাখ ৬৭ হাজার ৩৩৭ জন। একই সময়ে সরকারি ও বেসরকারি ৪২৭টি ল্যাবরেটরিতে ২০ হাজার ২১৭টি নমুনা সংগ্রহ ও ২০ হাজার ২৮৪টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষায় শনাক্তের হার আট দশমিক ৫৯ শতাংশ। গত বছরের ৮ মার্চ প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত শনাক্তের মোট হার ১৩ দশমিক ৮০ শতাংশ। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন তিন হাজার ৪৩৩ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর চিকিৎসা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ছয় লাখ ৯৮ হাজার ৪৬৫ জন। সুস্থতার হার ৯০ দশমিক শূন্য ২ শতাংশ। এদিকে,দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে জানানো হয়, যারা করোনা টিকার দ্বিতীয় ডোজ পায়নি তারা ১২ সপ্তাহের মধ্যেই টিকা নিতে পারবেন।



























