০১:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

স্প্যানিশ লা লিগায় শ্বাসরুদ্ধকর ম্যাচে জিতেছে বার্সেলোনা

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৮:৪৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১
  • / ১৬৯৩ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্প্যানিশ লা লিগায় শ্বাসরুদ্ধকর ম্যাচে জিতেছে বার্সেলোনা। পিছিয়ে পড়েও লিওনেল মেসির জোড়া গোলে ভ্যালেন্সিয়াকে ৩-২ গোলে হারিয়েছে কাতালানরা। তবে, জিতে রিয়ালের চেয়ে গোল ব্যবধানে পিছিয়ে থেকে পয়েন্ট টেবিলের তিনে বার্সা। এদিকে, ইপিএলে গ্যারেথ বেলের হ্যাটট্রিকে শেফিল্ড ইউনাইটেডকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে টটেনহাম হটস্পার।

এক ম্যাচ পর আবারও স্বস্তি বার্সেলোনা শিবিরে। আগের ম্যাচে গ্রানাডার কাছে হেরে সমালোচনায় জর্জরিত কাতালানদের এ জয় যেন কাঠফাটা রোদে এক পশলা স্বস্তির বৃষ্টি। তবে, তার নেপথ্যে একজন। তিনি লিওনেল মেসি। যার জোড়া গোলে বার্সারকে রেখেছে শিরোপার রেসে। ভ্যালেন্সিয়াকে হারিয়েছে ৩-২ গোলে।

তবে, ম্যাচের শুরুটা বিপরীত, রাজত্ব করেছে ভ্যালেন্সিয়া। জয়ের আশায় মরিয়া কাতালানরা প্রথমার্ধে শত চেষ্টা করেও গোল পায়নি। বিপরীতে ৫০ মিনিটে স্তাদিও মেস্তালার রাতের আকাশকে আলোকিত করে গোল করেন গ্যাব্রিয়েল পাওলিস্তা। নিজের চোখকেও তখন বিশ্বাস করতে পারছিলেন না বার্সা গোলরক্ষক টের স্টেগান।

গোল হজম করেই যেন হুশ ফিরে পায় বার্সেলোনা। ৫৭ মিনিটেই আসে মাহেন্দ্রক্ষণ। পেনাল্টি থেকে প্রথম চেষ্টায় গোল করতে ব্যর্থ হন মেসি। কিন্তু চোখের পলকেই নিজের ভুলে ফুল ফোটান আর্জেন্টাইন তারকা। দুর্দান্ত গোলে সমতা উপহার দেন বার্সেলোনাকে।

মেসির গোল উৎসবের ৬ মিনিট পরই আবারো বার্সা ম্যাজিক। এবার গোলের নায়ক আঁতোয়া গ্রিজম্যান।

ফরাসি তারকার গোলের রেশ কাটতে না কাটতেই আবারো মেসি ঝলক। ফ্রি কিক থেকে দুর্দান্ত গোল করে বার্সেলোনার জয়ের পথ মসৃণ করেন আর্জেন্টাইন তারকা।

শেষ দিকে কার্লোস সোলে গোল করে ভয় ধরিয়েছিলেন। তবে, কোন বিপর্যয় হয়নি। ভ্যালেন্সিয়ার মাঠে ৩-২ গোলের জয় নিয়ে ফিরেছে বার্সেলোনা। ৩৪ ম্যাচে ৭৪ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে কাতালানরা।

এদিকে, মেসির মত ইপিএলে রাতটা স্মরণীয় করে রেখেছেন গ্যারেথ বেল। ঘরের মাঠে শেফিল্ডের বিপক্ষে ৩৬ মিনিটে লিড স্পার্সদের। গোলের শুরু ওয়েলস তারকা বেল।

এরপর ৬১ আর ৬৯ মিনিটে আরও দুটি দুর্দান্ত গোল করে নিজের হ্যাটট্রিক পূরণের পাশাপাশি দলকেও এগিয়ে দেন গ্যারেথ বেল। টটেনহামের বড় জয়ে অবদান রেখেছেন সন হিউং মিন। তাতেই পয়েন্ট টেবিলের ৫ উঠে এল টটেনহাম হটস্পার।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

তথ্য উপদেষ্টা আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয় অনলাইন ডেস্ক প্রকাশ: ০৬ অক্টোবর, ২০২৬ ১২:৫২ আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন অসম্ভব নয়The City Bank powerful banking App City Touch সংগৃহীত ছবি আওয়ামী লীগের সঙ্গে রাজনৈতিক পুনর্মিলন বা রিকনসিলিয়েশন অসম্ভব নয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেছেন, ‌‌‘দেশের অনেক মানুষ এখনো আওয়ামী লীগকে সমর্থন করেন। তারা বাংলাদেশেরই নাগরিক। আওয়ামী লীগের সক্রিয় কর্মী-সমর্থকদের সঙ্গে পুনর্মিলনের উদ্যোগ নেওয়া খারাপ কোনো ধারণা নয়, বরং এমন উদ্যোগ হলে ভালো হতো। তবে রিকনসিলিয়েশনের আগে এর মৌলিক ভিত্তি কী হবে, সেটি নিশ্চিত করা জরুরি।’ মঙ্গলবার (৬ অক্টোবর) তিনি এসব কথা বলেন। আরো পড়ুন ভারতে অনুপ্রবেশের চেষ্টা ৭ তরুণের, আটক ৪ ভারতে অনুপ্রবেশের চেষ্টা ৭ তরুণের, আটক ৪ তিনি বলেন, ‘মাঝখান থেকে কেউ যদি রিকনসিলিয়েশন চান এবং মনে করেন এটি ভালো উদ্যোগ, তাহলে আমারও মনে হয় এটি ভালো। তাদের উচিত আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করা। আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা বলে রিকনসিলিয়েশন শুরুর মৌলিক জায়গাটি নিশ্চিত করতে হবে। সেটি হলে এ নিয়ে আলোচনা হতে পারে। ’ জাহেদ উর রহমান বলেন, শুধু আলোচনার মাধ্যমে রিকনসিলিয়েশন শুরু করলেই হবে না। এর জন্য প্রয়োজনীয় মৌলিক শর্ত ও পারস্পরিক অবস্থান স্পষ্ট করা জরুরি। আওয়ামী লীগ সেই জায়গায় এগিয়ে এলে পুনর্মিলন নিয়ে আলোচনা করা সম্ভব। তথ্য উপদেষ্টা বলেন, পুনর্মিলনের উদ্যোগ সফল করতে আওয়ামী লীগকেই প্রথমে এগিয়ে আসতে হবে। দলটিকে নিজেদের দায় স্বীকার করতে হবে।

স্প্যানিশ লা লিগায় শ্বাসরুদ্ধকর ম্যাচে জিতেছে বার্সেলোনা

আপডেট সময় : ০৮:৪৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩ মে ২০২১