লকডাউনে নিম্ন আয়ের মানুষের পাশে “প্রজ্জলিত গোপালগঞ্জ”
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:১০:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
- / ১৬৪১ বার পড়া হয়েছে
লকডাউনে নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে ফেসবুকভিত্তিক সংগঠন- “প্রজ্জলিত গোপালগঞ্জ”। প্রতিদিন শহরের বিভিন্ন এলাকা ঘুরে কর্মহীন মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করছে তারা।
লকডাউনে ঘরবন্দি কর্মহীন মানুষের মাঝে এক বেলা খাবার তুলে দেযার আয়োজন করছে, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকভিত্তিক সংগঠন “প্রজ্জলিত গোপালগঞ্জ”। নিজেদের হাত খরচ, পরিবার আর পরিচিতদের কাছ থেকে সহযোগিতা নিয়ে প্রতিদিন দেড় শতাধিক মানুষের মুখে খাবার তুলে দিচ্ছে এই শিক্ষার্থীরা।
রমজানে এক বেলা খাবার পেয়ে খুশি অসহায় মানুষগুলো।
পুরো রমজান মাসজুড়ে এ কার্যক্রম চলবে বলে জানান, সংগঠনের পরিচালক।
লকডাউনে কর্মহীন মানুষের পাশে বিত্তবানরা এগিয়ে আসবে বলে আশা করে তারা।














