মানিকদী থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার
- আপডেট সময় : ১২:৩৩:৪০ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১
- / ১৬১৩ বার পড়া হয়েছে
রাজধানীর ক্যান্টনমেন্ট থানার মানিকদী থেকে মঙ্গলবার দিবাগত রাতে গৃহবধূ শাকিলা পারভীন সুমির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতের স্বামী সৌরভের দাবি, দাম্পত্যকলহের জেরে সুমি আত্মহত্যা করেছেন। তবে স্বজনরা ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে অভিযোগ করেছেন।
ক্যান্টনমেন্ট থানার ওসি কাজী সাহান হক জানিয়েছেন, মঙ্গলবার রাতে পশ্চিম মানিকদীর নামাপাড়ায় একটি মাইক্রোবাসে পড়ে থাকা অবস্থায় সুমির মরদেহ উদ্ধার করা হয়। সুমির স্বামী সৌরভ পুলিশকে জানায়, ইফতারের পর তাদের মধ্যে কথা কাটাকাটির জেরে সুমি বাসার একটি কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেয়। অনেক ডাকাডাকি সত্ত্বেও দরজা না খুললে, সৌরভ দরজা ভেঙে সুমির গলায় ফাঁস দেয়া অবস্থায় দেখতে পায়। সাথে সাথে সুমিকে মিরপুরের কিংসটন হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে এ ঘটনা কাউকে না জানিয়ে গাড়ীতে মৃতদেহ ফেলে রাখার বিষয়টিতে সন্দেহ হয় পুলিশের। পরে পুলিশ সৌরভের বাসায় তল্লাশী চালিয়ে মাদক পায়। মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।পুলিশ হেফাজতে রয়েছে সুমির স্বামী সৌরভ ।



















