মুন্সীগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ৩ জন নিহত
- আপডেট সময় : ০২:৪৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ মার্চ ২০২১
- / ১৬২৬ বার পড়া হয়েছে
মুন্সিগঞ্জ সদরের উত্তর ইসলামপুর এলাকায় সালিশ বৈঠকে দু’পক্ষের সংঘর্ষে তিন তরুণ নিহত হয়েছেন। তারা হলেন ইমন পাঠান, সাকিব ও আওলাদ হোসেন মিন্টু প্রধান।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করেছে পুলিশ। সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার আব্দুল মোমেন। এসময় তিনি জানান তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। মুন্সিগঞ্জ সদরের উত্তর ইসলামপুর এলাকায় আধিপত্য বিস্তারকে বুধবার বিকেলে সৌরভ ও অভিদের সঙ্গে ইমন ও সাকিবদের কথা-কাটাকাটি হয়। এসময় উভয়পক্ষ হাতাহাতি-মারামারিতে জড়িয়ে পড়ে। বিরোধ মিমাংসায় রাত সাড়ে ১১টায় সালিশে বসে দু’পক্ষের লোকজন। একপর্যায়ে সংঘর্ষে জড়ায় তারা। ছুরিকাঘাতে গুরুতর আহত হন ইমন, সাকিব ও মিন্টু প্রধান। পরে, আহতদের মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে ইমনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। ঢাকা মেডিকেল নেয়ার পথে সাকিবের মৃত্যু হয়। আর বৃহস্পতিবার দুপুরে ঢাকা মেডিকেল চিকিৎসাধীন অবস্থায় মারা যান মিন্টু।


























