চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের ১ জন এবং বগুড়ায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৭:৪২ অপরাহ্ন, বুধবার, ১৭ মার্চ ২০২১
- / ১৬৪৫ বার পড়া হয়েছে
চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত এবং বগুড়ায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
চট্টগ্রামের আগ্রাবাদে সড়ক ও জনপথ ভবনের সামনে সকালে কিশোর গ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষে একজন নিহত হয়। পুলিশ জানায়, ভবনের সামনের রাস্তায় আগ্রাবাদ রঙ্গীপাড়ার একদল যুবক সাউন্ডবক্স বাজিয়ে মোটরসাইকেল ও বাইসাইকেলের স্ট্যান্ড শো করছিল। এসময় মোটর সাইকেল ও রিকশা আরোহী তিনজনের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হলে একজন নিহত হন। আহত হয় আরো কয়েকজন। এ ঘটনায় উভয় পক্ষের ২৪ জনকে আটক করা হয়েছে।
এদিকে, বগুড়ার আদমদীঘিতে রুবেল হোসেন নামে এক যুবককে কুপিয়ে হত্যা করে তার মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। বুধবার পুলিশ ধানক্ষেত থেকে রুবেল হোসেনের মরদেহ উদ্ধার করেছে। নিহত রুবেল হোসেন আদমদীঘি উপজেলার শাল গ্রামেরবাসিন্দা।
























