কারাবন্দীকে নারীসঙ্গের সুযোগ করে দেয়ার ঘটনা জঘন্যতম অপরাধ : স্বরাষ্ট্রমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৩ জানুয়ারী ২০২১
- / ১৬৪৩ বার পড়া হয়েছে
কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের কারাবন্দীকে নারীসঙ্গের সুযোগ করে দেয়ার ঘটনা জঘন্যতম অপরাধ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি বলেছেন, কারাগারের ভেতরে এ ধরনের ঘটনাকে প্রশ্রয় দেয়া যায় না। যারা এ ধরনের কর্মকাণ্ডে জড়িত, বিধি অনুযায়ী তাদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। গণমাধ্যমকে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি তদন্ত কমিটি গঠন করার নির্দেশ দেয়া হয়েছে। এরই মধ্যে অভিযুক্ত তিনজনকে প্রত্যাহার করা হয়েছে। বিধি অনুযায়ী শাস্তি পাবে অভিযুক্তরা। গাজীপুরের কাশিমপুর কারাগার পার্ট-১ এর বন্দী, হলমার্ক কেলেঙ্কারিতে অভিযুক্ত জিএম তুষার আহমেদকে বিপুল অর্থের বিনিময়ে কারাগারে নারীসঙ্গীর ব্যবস্থা করে দেয়ার অভিযোগ প্রমানিত হবার প্রেক্ষিতে তিনি একথা বলেন।

























