সারাদেশে করোনা আক্রান্ত হয়ে গেল ২৪ ঘণ্টায় ৩২ জনের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫২:৪০ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০
- / ১৫৮৬ বার পড়া হয়েছে
সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গেল ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৬ হাজার ৯০৬ জনে।
বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনা বিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরো বলা হয়, সারাদেশে ১৩৭টি ল্যাবরেটরিতে ১৭ হাজার ২শ’টি নমুনা সংগ্রহ ও ১৭ হাজার ৮৪টি নমুনা পরীক্ষায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে আরও দুই হাজার ২০২ জন। এ নিয়ে দেশে মোট করোনা রোগীর সংখ্যা এখন ৪ লাখ ৮১ হাজার ৯৪৫ জন। এছাড়া রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গেল ২৪ ঘণ্টায় ২ হাজার ৫৭১ জনসহ এ পর্যন্ত সারাদেশে মোট ৪ লাখ এক হাজার ১৯৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়েছেন বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।















