সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৫ জনের মৃত্যু
- আপডেট সময় : ০৮:৪৫:০১ অপরাহ্ন, শনিবার, ৫ ডিসেম্বর ২০২০
- / ১৫৮৫ বার পড়া হয়েছে
গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৫ জনের মৃত্যু হয়েছে। মৃত ৩৫ জনের মধ্যে ২৩ জন পুরুষ ও নারী ১২ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো ছয় হাজার ৮০৭ জনের। আর নতুন করে শনাক্ত হয়েছে এক হাজার ৮৮৮ জনের। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে চার লাখ ৭৫ হাজার ৮৭৯ জনে।
বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এতে বলা হয়, ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গ বিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন দুই হাজার ৪৫৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন তিন লাখ ৯৩ হাজার ৪০৮ জন। সারাদেশে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় ১১৮টি ল্যাবে নমুনা সংগ্রহ ও পরীক্ষা হয়েছে। ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ হয়েছে ১৩ হাজার ১৯৯টি। আগের নমুনাসহ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১৩ হাজার ৫৪০টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ২৮ লাখ ৪৯ হাজার ৯৫১টি। এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ১৪ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৭ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৪৩ শতাংশ।















