আট বছরের শিশুকে ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন কারাদণ্ড
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০১:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০
- / ১৯২৬ বার পড়া হয়েছে
আট বছরের শিশুকে ধর্ষণের দায়ে আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে ময়মনসিংহের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। ধর্ষক মোতালেব হোসেনকে দেয়া এই সাজার পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।
সকালে বিচারক এস এম এরশাদুল আলম এ রায় ঘোষণা করেন। মামলার বিবরণে আছে, ২০১৩ সালের ১২ এপ্রিল দুপুরে বাড়ির সদস্যদের অনুপস্থিতিতে সুযোগে প্রতিবেশী মোতালেব হোসেন মতু শিশুটিকে ধর্ষণ করেন।এ ঘটনায় পরদিন কোতোয়ালী মডেল থানায় মামলা করেন শিশুটির বাবা। ঘটনার দীর্ঘ সাড়ে সাত বছর পর মামলার একমাত্র আসামি মোতালেব হোসেন মতুর বিরুদ্ধে এই রায় ঘোষণা করেন বিচারক।


























