০২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬

২৭ বছর পর ৯/১১ হামলার ‘মাস্টারমাইন্ড’ খালিদ শেখ মোহাম্মদের বিচার শুরু

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬
  • / ১৫৩৭ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাষ্ট্রের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সন্ত্রাসী হামলা ৯/১১-এর ঘটনায় অভিযুক্ত খালিদ শেখ মোহাম্মদের বিচার শুরু হতে যাচ্ছে দীর্ঘ ২৭ বছর পর। মার্কিন সামরিক আদালতের বিচারক তার মামলার বিচারিক কার্যক্রম শুরুর তারিখ নির্ধারণ করেছেন ২০২৮ সালের ৫ জুন।

বুধবার (২৬ আগস্ট) দেওয়া এক লিখিত আদেশে সামরিক আদালতের বিচারক লেফটেন্যান্ট কর্নেল (বিমান বাহিনী) মাইকেল এ. স্ক্রামা এ তথ্য জানান। এর আগে ২০২৭ সালের ১ জানুয়ারি বিচার শুরুর পরিকল্পনা থাকলেও সাক্ষ্য-প্রমাণ গ্রহণসহ বিভিন্ন বিচার-পূর্ব বিষয় নিয়ে মতবিরোধের কারণে সময় পিছিয়ে দেওয়া হয়েছে।

খালিদ শেখ মোহাম্মদকে ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে ভয়াবহ সন্ত্রাসী হামলার প্রধান পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করা হয়েছে। ওই হামলায় ১৯ জন আল-কায়েদা সদস্য চারটি বাণিজ্যিক বিমান ছিনতাই করে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের টুইন টাওয়ার এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনে হামলা চালায়। এতে হামলাকারীসহ মোট ২ হাজার ৯৭৭ জন নিহত হন।

মার্কিন তদন্ত সংস্থার অভিযোগ অনুযায়ী, বিমান ছিনতাই থেকে শুরু করে হামলার পরিকল্পনা ও বাস্তবায়নের মূল নির্দেশদাতা ছিলেন খালিদ শেখ মোহাম্মদ। তার সহযোগী হিসেবে অভিযুক্ত করা হয়েছে ওয়ালিদ বিন আত্তাশ, আলী আবদুল আজিজ আলী এবং মুস্তফা আল হাওসাউইকে। তাদের বিরুদ্ধেও আলাদা সামরিক আদালতে বিচার কার্যক্রম চলছে।

তবে নির্ধারিত তারিখে বিচার কার্যক্রম শুরু হবে কি না, তা নিয়ে এখনও অনিশ্চয়তা রয়েছে। এর আগেও ২০২১ সালে খালিদের বিচারের তারিখ নির্ধারণ করা হয়েছিল, কিন্তু নানা আইনি জটিলতায় তা আর শুরু হয়নি।

বর্তমানে খালিদ শেখ মোহাম্মদ ও তার তিন সহযোগীকে কিউবার গুয়ান্তানামো বে মার্কিন সামরিক ঘাঁটির কারাগারে আটক রাখা হয়েছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

২৭ বছর পর ৯/১১ হামলার ‘মাস্টারমাইন্ড’ খালিদ শেখ মোহাম্মদের বিচার শুরু

আপডেট সময় : ০১:৩৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬