সিলেটে ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় ইউপি চেয়ারম্যানসহ দুইজন নিহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:০৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৩
- / ১৯৮৩ বার পড়া হয়েছে
সিলেটের গোয়াইনঘাটে দাঁড়িয়ে থাকা ট্রাকে মোটরসাইকেলের ধাক্কায় ইউপি চেয়ারম্যানসহ দুইজন নিহত হয়েছেন।
শনিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার সালুটিকরের মিতৃমহল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সিলেট সদর উপজেলার ১ নম্বর জালালাবাদ ইউপি চেয়ারম্যান ওবায়দুল্লাহ ইসহাক ও নগরীর দরগাহ মহল্লার ব্যবসায়ী হাফিজুর রশিদ। গোয়াইনঘাট থানার ওসি কেএম নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেলে নেয়া হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ হাসপাতালের মর্গে রাখা আছে।
























