সিলেটের ৪টি ঝুকিপূর্ণ ভবন ১০ দিন বন্ধ রাখার নির্দেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৭:৪২ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১
- / ১৬৯৫ বার পড়া হয়েছে
৩৬ ঘন্টার মধ্যে ছোটবড় ৭টি ভুমিকম্পের পর সিলেটের ৪টি ঝুকিপূর্ণ ভবনকে ১০ দিন বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।
রবিবার বিকেলে নগর ভবন থেকে স্থানীয় প্রশাসনকে সাথে নিয়ে বিভিন্ন ঝুকিপূর্ণ ভবন ও মার্কেট পরিদর্শন করেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। এসময় তিনি নগরীর সিটি সুপার মার্কেট, মধুবন মার্কেট, মিতালী ম্যানশন ও রাজা ম্যানশনকে ১০ দিনের জন্য বন্ধ ঘোষণা করেন, এতে সম্মতি জানিয়েছেন মার্কেটের ব্যবসায়ীরা। টানা ৭ বার ভুমিকম্প হওয়ার ফলে জনমনে আতংক বিরাজ করছে, জনসাধারণের নিরাপত্তা এবং সম্ভাব্য দুর্ঘটনা থেকে জনগনকে নিরাপদ রাখার লক্ষেই এই পদক্ষেপ নিয়েছেন বলে জানান সিটি মেয়র।

























