সাড়ে ৪ ঘণ্টায় ছয়বার ভূমিকম্পে সিলেট জুড়ে আতঙ্ক
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৩:৩১ অপরাহ্ন, শনিবার, ২৯ মে ২০২১
- / ১৬১২ বার পড়া হয়েছে
সাড়ে ৪ ঘণ্টায় ৬ বার ভূমিকম্পে সিলেট জুড়ে আতঙ্ক দেখা দিয়েছে। এতো কম সময়ের মধ্যে কয়েক দফা ভূ-কম্পন সহজভাবে দেখছেন না বিশেষজ্ঞরা। আগামী সাতদিন নগরবাসীকে সতর্ক থাকার আহবান জানিয়েছেন তারা।
সকাল ১০টা ৩৬ মিনিট থেকে দুপুর ২টা পর্যন্ত ছয়বার ভূমিকম্প অনুভূত হয়। এসময় অফিস-আদালতে থাকা মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাংলাদেশ ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র বলছে, কয়েক দফা এই ভূমিকম্প রেকর্ড হয়। রিক্টার স্কেলে সর্বোচ্চ মাত্রা ছিলো ৪ দশমিক ১। এর কেন্দ্রস্থল সিলেটের পার্শ্ববর্তী ভারতের আসাম। সবশেষ বড় ঝাঁকুনি অনুভূত হয় বেলা ২টায়। ঘন ঘন এমন ঝাঁকুনিতে বিশেষ করে নগরীর উঁচু ভবনে থাকা মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে। এতোবার ভূমিকম্প সিলেট অঞ্চলের পাশেই ডাউকি ফল্ট অঞ্চলের জন্য খুবই ঝুঁকিপূর্ণ বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা।

























