লিবিয়ায় দুই সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত ও ২৭ জন আহত
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৩:৫২ অপরাহ্ন, শনিবার, ২৩ জুলাই ২০২২
- / ১৬৭৮ বার পড়া হয়েছে
লিবিয়ার রাজধানী ত্রিপোলিতে দুই সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের মধ্যে সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত ও ২৭ জন আহত হয়েছেন।
শহরের জরুরি সার্ভিস বিভাগের মুখপাত্র জানায়, শুক্রবার সশস্ত্র গোষ্ঠীর সদস্যরা আইনজারা ও আসবা এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসব এলাকায় কূটনৈতিক মিশনসহ বেশ কয়েকটি সরকারি ও আন্তর্জাতিক সংস্থার কার্যালয় রয়েছে। সম্প্রতি ত্রিপোলিতে সহিংসতার ঘটনা বেড়েছে। লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, নিহতদের মধ্যে তিনজন বেসামরিক নাগরিক। তেল সমৃদ্ধ লিবিয়া ২০১১ সাল থেকে অস্থিরতার মধ্য দিয়ে যাচ্ছে। মুয়াম্মার গাদ্দাফি ৪০ বছর ক্ষমতায় থাকার পর বিদেশী ষড়যন্ত্রে উৎখাত হয়ে নিহত হন। এরপর থেকেই সহিংসতা চলছে লিবিয়ায়।


























