রাঙামাটিতে টানা বৃষ্টিপাত অব্যাহত
- আপডেট সময় : ০৪:৪৯:৫১ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬
- / ১৫২৪ বার পড়া হয়েছে
রাঙামাটিতে চার দিনের মতো টানা বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এতে রাঙামাটির জন জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বৃষ্টি লাগাতার হওয়ায় সার্বিক পরিস্থিতির অবনতি ঘটেছে, বেড়েছে দূর্যোগের আশঙ্কা। টানা বৃষ্টিতে পাহাড় ধ্বসের আশঙ্কা বেড়ে যাওয়ায় জোরালো তৎপরতা চালাচ্ছে প্রশাসন। প্রস্তুত রাখা হয়েছে ৪২টি আশ্রয় কেন্দ্র।
বৈরী আবহাওয়ার কারণে রাঙামাটি জেলায় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। একই সাথে সাজেক পর্যটন কেন্দ্র সাময়িক বন্ধ ঘোষণা করেছে স্থানীয় প্রশাসন। এদিকে রাঙামাটি খাগড়াছড়ি সড়কের মহালছড়ি অংশ পাহাড়ি ঢলে তলিয়ে যাওয়ায় এ রুটে যান চলাচল বন্ধ হয়ে গেছে। একই সাথে দীঘিনালা সাজেক সড়েকেও যান চলাচল বন্ধ হয়ে গেছে। টানা বৃষ্টির কারণে বেড়ে চলেছে কাপ্তাই হ্রদের পানির উচ্চতা। তলীয়ে গেছে বাঘাইছড়ি উপজেলার নিন্মাঞ্চল। পরিস্থিতি নিয়ন্ত্রনে জেলা প্রশাসনের একাধিক টিম মাঠে কাজ করছে। বিশেষ করে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সরিয়ে নিতে চেষ্টা চালাচ্ছে প্রশাসন।

























