রংপুরে দুর্নীতিবাজ ভ্যাট কমিশনারের অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে মানববন্ধন
- আপডেট সময় : ০৬:৩১:১৫ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
- / ১৫৫২ বার পড়া হয়েছে
রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের দুর্নীতিবাজ কমিশনার শফিউর রহমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ও সাংবাদিক নেতার সঙ্গে অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে সাংবাদিক সমাজ। রংপুরের পর এবার কাউনিয়ায় মানববন্ধন করেছেন স্থানীয় সাংবাদিকরা।
রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার শফিউর রহমানের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ ও প্রত্যাহারের দাবিতে আন্দোলন জোরদার হচ্ছে। এরই ধারাবাহিকতায় রংপুরের পর কাউনিয়া উপজেলায় মানববন্ধন করেছে স্থানীয় সম্মিলিত সাংবাদিক সমাজ। দুপুরে কাউনিয়া বাসস্ট্যান্ড এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকরা অংশ নেন। মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেসক্লাব কাউনিয়ার সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম। মানববন্ধনে সাংবাদিক নেতারা তাদের বক্তব্যে ওই দুর্নীতিবাজ কমিশনারসহ তার সহযোগীদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ সহ তাদের রংপুর থেকে প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় রংপুর বিভাগসহ সারা দেশব্যাপী আন্দোলন ছড়িয়ে দেয়ার হুঁশিয়ারি দেন তারা।























