ময়মনসিংহে ঈদ বাজার জমজমাট
- আপডেট সময় : ০৪:২৭:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
- / ১৮৮৪ বার পড়া হয়েছে
জমে উঠেছে ময়মনসিংহের ঈদ বাজার। ভিড় বাড়ছে শহরের বিপণী বিতানগুলোতে। দেশীয় পোশাকের পাশাপাশি ইন্ডিয়ান, পাকিস্তানী ড্রেসের চাহিদা বেড়েছে। তবে শাড়ির বাজার মন্দা থাকায় অখুশি ব্যবসায়ীরা। এদিকে, মার্কেটসহ বিভিন্ন পয়েন্ট চিহ্নিত করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ প্রশাসন।
ঈদে পছন্দের নতুন পোশাক খুঁজে নিতে এক মার্কেট থেকে আরেক মার্কেটে ছুটছেন ফ্যাশন সচেতন মানুষেরা।
ময়মনসিংহ নগরীর তাজমহল, গাঙ্গিনারপাড়, নতুন বাজারসহ বিভিন্ন মার্কেটগুলো সেজেছে নতুন সাজে। বাহারি নাম ও ডিজাইনে শাড়ি, থ্রি-পিছ, টপস, শার্ট, প্যান্ট, টিশার্ট শোভা পাচ্ছে শোরুমগুলোতে। দাম কষাকষি করে পছন্দের পোশাক কিনে নিচ্ছেন ক্রেতারা। তবে এবছর পোশাকের দাম বেশি বলে অভিযোগ তাদের।
দাম একটু বেশি থাকলেও ভালো বিক্রি হওয়ায় খুশি দোকানীরা। শেষ সময়ে বেচাকেনা আরো ভালো হবে বলে আশা ব্যবসায়ীদের।
ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তায় মার্কেটগুলোতে চুরি ছিনতাই রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
ছুটির দিনেও সকাল থেকে মধ্যরাত পর্যন্ত খোলা থাকছে মার্কেট, শপিং মলসহ বিভিন্ন শো-রুমগুলো।


























