মাছ ধরার সময় বজ্রপাতে তিন জেলের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৭:২৪ অপরাহ্ন, রবিবার, ২৯ সেপ্টেম্বর ২০২৪
- / ২৩১১ বার পড়া হয়েছে
সুনামগঞ্জের দোয়ারাবাজার ও জামালগঞ্জ হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে তিন জেলের মৃত্যু হয়েছে।
সকালে দোয়ারাবাজার উপজেলার পান্ডার গাঁও ইউনিয়নের পশ্চিম পলিরচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।দোয়ারাবাজার পান্ডারগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল ওয়াহিদ বলেন, স্থানীয় দেখার হাওরে মাছ ধরার সময় আকস্মিক বজ্রপাতে দুইজন ঘটনাস্থলে মারা যান।এদিকে শনিবার জামালগঞ্জ উপজেলার হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে শরীফ মিয়া হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মো. জাকির হোসেন জানান, হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে।


























