বিএনপি ফ্যাসিবাদের পথে যাত্রা শুরু করেছে : জামায়াত আমীর
- আপডেট সময় : ০৭:০৯:২৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
- / ১৭১৮ বার পড়া হয়েছে
গণভোটের রায় অস্বীকার করে বিএনপি ফ্যাসিবাদের পথে যাত্রা শুরু করেছে বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামীর আমীর ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেন, যেদিন গণভোটের ৭০ শতাংশের রায় বাস্তবায়ন হবে সেদিনই স্বৈরাচার বিদায় নেবে। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণভোটের গণরায় বাস্তবায়নের দাবিতে জুলাই শহীদ পরিবার ও জুলাইযোদ্ধাদের নিয়ে জামায়াতের সমাবেশে এসব কথা বলেন তিনি।
শনিবার সকাল থেকেই সমাবেশস্হলে আসতে থাকেন জুলাই যোদ্ধা ও পরিবারের সদস্যরা। তারা বলেন, কোনো প্রকার দাড়ি, কমা, সেমি-কোলনের পরিবর্তন ছাড়াই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।
সমাবেশে যোগ দিয়ে ১১ দলীয় ঐক্যের নেতারা বলেন, বিএনপি গণভোটকে অস্বীকার করে নিজেদের অস্তিত্ব অস্বীকার করছে। তাদের রাজনীতি সুবিধাবাদী ও দ্বিচারিতার।
অনুষ্ঠানে বক্তারা বলেন, অবিলম্বে গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে, না হলে দেশের মানুষকে মুক্ত করতে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে।
জামায়াত আমীর বলেন, বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহন না করে জাতির সাথে প্রতারনা করেছে। গণভোটের রায় বাস্তবায়নের লক্ষ্যে জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি ।
জামায়াত আমির বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে আদুভাইদের সন্ত্রাসী কর্মকাণ্ড বরদাস্ত করা হবে না। নতুন বাংলাদেশ গড়তে হবে, সে সময় বেশি দূরে নয়।
























