বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫২:০২ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০
- / ১৬৯৪ বার পড়া হয়েছে
ধর্ষণ, জেনা ও ব্যাভিচার বন্ধের দাবিতে বাদ জুমা ঢাকায় জাতীয় মসজিদ- বায়তুল মোকাররমের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। এসময় ধর্ষণ-জেনা-ব্যাভিচার বন্ধ করতে ইসলামী আইন প্রণয়নের দাবি জানান বক্তারা।
সারাদেশে নির্যাতন-ধর্ষণসহ নারীর প্রতি বর্বরতা এবং আইন-শৃঙ্খলার চরম অবনতিতে এবং সিলেটে পুলিশ হেফাজতে রায়হানের মৃত্যু ও দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ ও গণমিছিলে প্রধান অতিথি ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম। এসময় তিনি বলেন, দেশে আইন থাকলেও আইনের বাস্তবায়ন নেই। তাই শুধু আইন পাশ নয়, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির বিধান কার্যকর করে আইনের কঠোর প্রয়োগ করতে হবে। তিনি বলেন, শুধু ধর্ষণের মৃত্যুদন্ড দিলেই হবে না, জ্বেনা-ব্যাভিচার রোধেও আইনের প্রয়োগ করতে হবে।


























