০৪:০৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

দুই প্রধানমন্ত্রীর বৈঠক ১২০ শতাংশ নিশ্চিত: দীনেশ ত্রিবেদী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:১৮:৫০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • / ১৫৩৬ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর এবং দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠক নিয়ে মানুষের আগ্রহ রয়েছে। তবে এ সফর নিয়ে কোনো ধরনের তাড়াহুড়ো করতে চায় না ভারত।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

দীনেশ ত্রিবেদী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের তারিখ এখনো নির্ধারণ হয়নি। সফরের মাস বা তারিখ নিয়েও কোনো আলোচনা হয়নি। তবে দুই প্রধানমন্ত্রীর বৈঠক হবে—এ বিষয়ে তিনি ‘১২০ শতাংশ’ নিশ্চিত।

তিনি বলেন, ‘তারিখ নিয়ে কোনো কথা হয়নি। মাস, তারিখ কোনো কিছুর কথা হয়নি। একটা আছে, ডেফিনেটলি ১২০ শতাংশ যে ভিজিট উইল টেক প্লেস। আর তাড়াহুড়ো করলে কারও কোনো লাভ নেই। আমাদের নিশ্চিত করতে হবে যে যথাযথ প্রস্তুতি হোক।’

ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে আশাবাদ

বাংলাদেশ ও ভারতের সম্পর্কে বিভিন্ন চ্যালেঞ্জ থাকলেও দুই দেশের সরকারপ্রধান বৈঠকে বসলে সেসব বিষয়ে সমাধানের পথ বের হবে বলে আশাবাদ জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার।

তিনি বলেন, দুই দেশের সরকারপ্রধান একসঙ্গে বসলে বিভিন্ন সমস্যা সমাধান করা সম্ভব। ঢাকা-দিল্লি সম্পর্ক এগিয়ে নিতে ভারত শতভাগ কাজ করবে।

দীনেশ ত্রিবেদী আরও বলেন, দুই প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্য, পানি ও অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হতে পারে। তবে শীর্ষ পর্যায়ের বৈঠকের আগে কর্মকর্তাদের পর্যায়ে প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করা জরুরি। একই সঙ্গে বৈঠকের পর বাস্তবায়নযোগ্য বিষয়ও থাকা প্রয়োজন।

‘আগামীকালও বৈঠক হতে পারে’

ভারতীয় হাইকমিশনার বলেন, তিনি চান দুই প্রধানমন্ত্রীর বৈঠক যত দ্রুত সম্ভব হোক। এমনকি আগামীকালও বৈঠক হতে পারে বলে মন্তব্য করেন তিনি।

তবে একই সঙ্গে তিনি স্পষ্ট করেন, এখন পর্যন্ত কোনো নির্দিষ্ট তারিখ বা মাস ঠিক হয়নি।

দীনেশ ত্রিবেদী বলেন, ‘আমি চাই এটা আগামীকালই হোক। নভেম্বর পর্যন্ত কেন অপেক্ষা করব? এটা আগামীকালও হতে পারে। কিন্তু সত্যি বলছি, কোনো তারিখ ঠিক করার কথা হয়নি, মাসও হয়নি। হবে, এটাই।’

এদিকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেন, ভারতীয় হাইকমিশনারের সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ হয়েছে। দুই দেশ বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করবে বলেও জানান তিনি।

সোহরাওয়ার্দী উদ্যানে মুর‍্যাল প্রসঙ্গে মন্ত্রী বলেন, সেখানে কোনো পরিবর্তন আনা হচ্ছে না। এ বিষয়ে গণমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দুই প্রধানমন্ত্রীর বৈঠক ১২০ শতাংশ নিশ্চিত: দীনেশ ত্রিবেদী

আপডেট সময় : ০৩:১৮:৫০ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬