বালু উত্তোলন ও পাচারে বাধা দেওয়ায় বন বিভাগের কর্মকর্তা ও গার্ডের ওপর হামলা
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:২০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
- / ১৮২৩ বার পড়া হয়েছে
শেরপুরের ঝিনাইগাতীতে অবৈধ বালু উত্তোলন ও পাচারে বাধা দেওয়াকে কেন্দ্র করে বন বিভাগের এক বিট কর্মকর্তা ও এক ফরেস্ট গার্ডের ওপর হামলার ঘটনা ঘটেছে। গুরুতর আহত অবস্থায় তাদের জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাতেই আহতদের দেখতে হাসপাতালে যান জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।
শেরপুরের সহকারী বন সংরক্ষক তানভীর আহমেদ ইমন জানান, বুধবার ভোরে গারো পাহাড়ের ঝিনাইগাতী জিরো পয়েন্ট এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে পাচার করা হচ্ছিল। খবর পেয়ে রাংটিয়া রেঞ্জের গজনী বিট কর্মকর্তা সালেহীন নেওয়াজ খান, ফরেস্ট গার্ড জিয়াউল ইসলামসহ বন বিভাগের সদস্যরা সেখানে অভিযান চালায়। এসময় তারা বালুভর্তি একটি মাহিন্দ্র গাড়ি জব্দ এবং কয়েকজন কারবারিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। এর জের ধরে বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার নকশী এলাকায় ওই হামলা চালানো হয়।



























