০৭:৩৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের নতুন অ্যাডহক কমিটি গঠন

বান্দরবান প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৩৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / ১৬০৮ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটের কার্যক্রম আরও সচল ও গতিশীল করতে নতুন অ্যাডহক কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

সোসাইটির চেয়ারম্যানের অনুমোদনক্রমে ৯ আগস্ট থেকে আগামী ৮ নভেম্বর ২০২৬ পর্যন্ত তিন মাসের জন্য এ কমিটি গঠন করা হয়। মহাসচিব ড. কবির মো. আশরাফ আলম, এনডিসি স্বাক্ষরিত এক সার্কুলারে এ তথ্য জানানো হয়েছে।

কমিটিতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানকে চেয়ারম্যান, মো. মুজিবুর রশিদকে ভাইস চেয়ারম্যান এবং দেলোয়ার কবির খান সিদ্দিকীকে সেক্রেটারি করা হয়েছে। সদস্য হিসেবে রয়েছেন কাজী নিলুফা বেগম, মা শ্যামা নু, রাজময় তুষার, মোহাম্মদ ইসহাক, হুমায়ূন হক, পাইনচি, অ্যাডভোকেট মোহাম্মদ আলম ও তরণ কান্তি দাশ।

সার্কুলারে মেয়াদ শেষ হওয়ার আগেই গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন কমিটির মাধ্যমে বান্দরবান ইউনিটের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিটের নতুন অ্যাডহক কমিটি গঠন

আপডেট সময় : ০৬:৩৬:৫৩ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬