সোনারগাঁয়ে অটোরিকশাচালক হত্যা, গ্রেপ্তার ২
প্লাবন রাজু নারায়ণগঞ্জ
- আপডেট সময় : ০৫:৪২:৪৭ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
- / ১৫৪০ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অটোরিকশাচালক ওয়ালি উল্লাহ হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
পিবিআই জানায়, গত ৫ জুলাই যাত্রীবেশে বারদী এলাকা থেকে ওয়ালি উল্লাহর অটোরিকশা ভাড়া করে আড়াইহাজারে নিয়ে তাকে হত্যা করে মরদেহ ডোবায় ফেলে অটোরিকশা নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় আওলাদ হোসেন ও শাহিনকে গ্রেপ্তার করা হয়।
আদালতে ১৬৪ ধারার জবানবন্দিতে তারা হত্যার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পিবিআই। ছিনতাই চক্রে আরও ৬-৭ জন জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। মুন্সিগঞ্জ থেকে ছিনতাই হওয়া অটোরিকশা এবং শাহিনের বাড়ি থেকে একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।



















