০৮:২১ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬

৩০ শিশুর পাশে দুর্বার উন্নয়ন সংস্থা

বাগেরহাটপ্রতিনিধি:
  • আপডেট সময় : ০৭:১৮:০৩ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬
  • / ১৫৯২ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর বাগেরহাটের চিতলমারীর বটগাছের ছায়ায় গড়ে ওঠা ৩০ দরিদ্র শিশুর পাঠশালার পাশে দাঁড়িয়েছে দুর্বার উন্নয়ন সংস্থা।

রোববার (৯ আগস্ট) সকাল ১১টায় উপজেলার চরবানিয়ারী রানাপাড়া গ্রামের পাঠশালার প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে খাতা, কলম, সাবান, ব্রাশ, পেস্টসহ বিভিন্ন শিক্ষা ও প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। নতুন সামগ্রী পেয়ে আনন্দিত হয় শিশুরা।

অবসরপ্রাপ্ত শিক্ষক জহরলাল সরকার ২০২৩ সালে নিজের উদ্যোগে পাঠশালাটি চালু করেন। বর্তমানে বটগাছের ছায়ায় ৩০ দরিদ্র শিশু সেখানে পড়াশোনা করছে। সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে পাঠশালাটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে দুর্বার উন্নয়ন সংস্থার।

সামগ্রী বিতরণ অনুষ্ঠানে শিক্ষক জহরলাল সরকার, শিক্ষক সাথী বিশ্বাস, দুর্বার উন্নয়ন সংস্থার প্রতিনিধি, সাংবাদিক, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

স্থানীয়রা জানান, পাঠশালাটির স্থায়ী শ্রেণিকক্ষ, আসবাবপত্র ও শিক্ষা উপকরণের প্রয়োজন রয়েছে। দুর্বার উন্নয়ন সংস্থার সহযোগিতায় শিশুদের পড়াশোনায় নতুন উৎসাহ সৃষ্টি হয়েছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

৩০ শিশুর পাশে দুর্বার উন্নয়ন সংস্থা

আপডেট সময় : ০৭:১৮:০৩ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬