বান্দরবানের রাবার বাগান থেকে ছয় শ্রমিক অপহরণ
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১০:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
- / ১৮০২ বার পড়া হয়েছে
বান্দরবানের টংকাবতী ইউনিয়নের একটি রাবার বাগান থেকে ছয় শ্রমিককে অপহরণের অভিযোগ উঠেছে। বুধবার রাত সাড়ে ১১টার দিকে হাতিরডেরা এলাকার একটি বাগান থেকে তাদের ধরে নিয়ে যায় সন্ত্রাসীরা।
অপহৃতরা হলেন, নুরুল আফসার, মো. আরাফাত, ইসমাইল, করিম উল্ল্যাহ, রমিত ও সাকিব। স্থানীয়রা জানান, কাজ শেষ করে রাবার শ্রমিকরা রাবার বাগান ঘরে অবস্থান করেছিলেন। হঠাৎ হাতে অস্ত্র ও মুখোশ পড়ে রাবার শ্রমিকদের এসে মারধর করে। পরে তাদেরকে চোখ বেঁধে অপহরণ করে নিয়ে যায়। রাবার বাগানে মালিক ইসমাইল বলেন, মুক্তিপণ হিসেবে তারা ২০ লাখ টাকা দাবি করেছে। বান্দরবান সদর থানার অফিসার্স ইনচার্জ মো. শাহেদ পারভেজ বলেন, অপহরণ খবর পেয়ে ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনী গিয়েছে। উদ্ধারের অভিযান অব্যাহত চলমান বলে জানান তিনি।

















