বাংলাদেশ ও নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি কাল
- আপডেট সময় : ০৯:২৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- / ১৫৫৩ বার পড়া হয়েছে
বাংলাদেশ ও নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টুয়েন্টি কাল। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জয়ের মিশনে মাঠে নামবে টাইগাররা। বিপরীতে সিরিজে টিকে থাকতে লড়বে কিউইরা। চট্টগ্রামে ম্যাচ শুরু হবে দুপুর দুইটায়।
প্রথম টি-টুয়েন্টিতে অবিশ্বাস্য জয় বাংলাদেশের আত্মবিশ্বাস। প্রথম ম্যাচে সফরকারীদের ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে টাইগাররা। যদিও টপ অর্ডারদের ব্যর্থতা কিছুটা ভাবাচ্ছে স্বাগতিকদের। অপরিবর্তিত একাদশ নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচের আগের দিন বিশ্রামে কাটিয়েছে ক্রিকেটাররা। ঘরের মাঠে ওয়ানডের মতো টি-টুয়েন্টি সিরিজও জিতেছে চায় স্বাগতিকরা। কিউইদের বিপক্ষের দারুণ কিছুর অপেক্ষায় লিটন-তাওহিদ হৃদয়রা। অন্যদিকে, প্রথম টি-টুয়েন্টিতে হেরে কিছুটা ব্যাকফুটে নিউজিল্যান্ড। তাই সিরিজে টিকে থাকতে দ্বিতীয় ম্যাচে জয় পেতে মরিয়া কিউইরা। ম্যাচের আগের দিন ঐচ্ছিক অনুশীলন করেছে সফরকারীরা। এই দল নিয়ে কোচ রব ওয়াল্টার বেশ আত্মবিশ্বাসী। দু’দলের হেড টু হেডে এগিয়ে নিউজিল্যান্ড। ২১ বারের দেখায় মাত্র ৫ ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ।


























