প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবর্ধনা দেবেন দেশের অনূর্ধ্ব-১৮ নারী ফুটবলারদের
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৪:৩৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুন ২০২২
- / ২০৮২ বার পড়া হয়েছে
১৯ জুন গনভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবর্ধনা দেবেন দেশের অনূর্ধ্ব-১৮ নারী ফুটবলারদের। এই দলটি গত ডিসেম্বরে ঢাকায় সাফ চ্যাম্পিয়ন হয়েছিল। ফাইনালে ভারতকে হারিয়ে বাংলার নারী ফুটবল দল অপরাজিত চ্যাম্পিয়ন হয়।
বাংলাদেশের ৫০ বছরপূর্তি এবং বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উদযাপনের বছরে যেসব সাফল্য এসেছিল তার মধ্যে নারী অনূর্ধ্ব-১৮ সাফ ফুটবলে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়াটা বড় অর্জন। বাফুফের সদস্য ফিফার কাউন্সিল মেম্বার এবং মহিলা ফুটবল কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বলেন, সংবর্ধনা শেষে ফুটবলাররা বাফুফে ভবনে ফিরবেন। বিকালের ফ্লাইট ধরে রাতেই সিলেটে পৌঁছাবেন। সিলেটে আগামী ২৩ ও ২৬ জুন মালয়েশিয়া-বাংলাদেশ আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ হবে।


























