০৫:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

পাস হতে যাচ্ছে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৪:১৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
  • / ১৫৭২ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজ জাতীয় সংসদে পাস হতে যাচ্ছে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট। দেশের ইতিহাসে সবচেয়ে বড় আকারের এই বাজেটে জনকল্যাণমুখী নানা বিষয় সন্নিবেশিত করা হয়েছে। একই সঙ্গে ব্যক্তি পর্যায়ের করমুক্ত আয়সীমা বাড়ানো হয়েছে। এছাড়াও অর্থবিল পাসের সময় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ব্যাংক হিসাব খোলার ক্ষেত্রে কর শনাক্তকরণ নম্বর টিআইএন বাধ্যতামূলক করার প্রস্তাব প্রত্যাহার।

জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সমাপনী বক্তব্যে সোমবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘বিগত সরকারের ভুল নীতি, লুটপাট, অর্থ পাচার এবং কৃত্রিমভাবে টাকার মূল্যমান ধরে রাখার কারণে দেশের প্রাতিষ্ঠানিক কাঠামো ও অর্থনীতি চরমভাবে বিপর্যস্ত অবস্থায় রয়েছে।’ অর্থমন্ত্রী বলেন, ‘এ বাজেট কেবল সরকারের বার্ষিক আর্থিক বিবৃতিই নয়, বরং এটি জনজীবনে স্বস্তি আনা, অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ বৃদ্ধি এবং কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে একটি সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের রূপরেখা।’ অধিবেশনে অর্থমন্ত্রী জানান, দেশের বিদ্যমান উচ্চ মূল্যস্ফীতি মোকাবেলাকে সরকার সর্বোচ্চ সামাজিক দায়িত্ব হিসেবে বিবেচনা করছে।প্রবৃদ্ধি অর্জনের চালিকাশক্তি হিসেবে কৃষি, শিল্প, আইসিটি ও ক্রিয়েটিভ অর্থনীতির সম্প্রসারণে সরকারি-বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির ওপর বিশেষ জোর দেয়া হয়েছে। অর্থ বিল পাসের আগে গতকাল জাতীয় সংসদে বাজেট অধিবেশনের আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় প্রস্তাবিত বাজেটে করমুক্ত আয়সীমা বাড়ানোর পাশাপাশি ব্যাংক হিসাব খুলতে টিআইএন থাকার বাধ্যবাধকতা তুলে নেয়ার প্রস্তাব করেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়া আরো কয়েকটি ক্ষেত্রে শুল্ক-কর কমাতে অর্থমন্ত্রীর প্রতি অনুরোধ জানান তিনি।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পাস হতে যাচ্ছে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট

আপডেট সময় : ০৪:১৯:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬