পাসপোর্ট থেকে ‘একসেপ্ট ইসরাইল’ শব্দ বাদ দেয়া কার্যত ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার সমান
- আপডেট সময় : ০৮:০৩:১৭ অপরাহ্ন, রবিবার, ৩০ মে ২০২১
- / ১৬৫৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘একসেপ্ট ইসরাইল’ শব্দ বাদ দেয়া- কার্যত ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার সমান বলে মন্তব্য করেছেন চরমোনাইয়ের পীর ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।
সকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এসময় তিনি বলেন, বিষয়টি আলোচনায় আসার পর পররাষ্ট্রমন্ত্রী আন্তর্জাতিক মান রক্ষার যে যুক্তি দিয়েছেন, তা কেবল অযুক্তিই নয়– বরং একই সঙ্গে অসত্য যুক্তি। অবিলম্বে পাসপোর্টে ‘একসেপ্ট ইসরায়েল’ শব্দ দুটি যোগ করার দাবি জানিয়ে চরমোনাই’র পীর বলেন, যে পাসপোর্টগুলো এই শব্দ ছাড়া ইস্যু করা হয়েছে, সেগুলো প্রত্যাহার করে নিতে হবে। একই সঙ্গে বিচার বিভাগীয় তদন্ত কমিটি করে কারা এই অপকর্মের সঙ্গে জড়িত, তা বের করে শাস্তির ব্যবস্থা করতে হবে। আসন্ন সংসদ অধিবেশনে ইসরায়েলের সাম্প্রতিক বর্বরতার বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাস করার দাবি জানিয়ে তিনি বলেন, প্রধানমন্ত্রী আন্তর্জাতিক বিভিন্ন ইস্যুতে সবসময় সরব ভূমিকা পালন করেন।

























