পাঁচ বছরে দিনাজপুরে কৃষি শ্রমবাজারে যোগ হয়েছে তিন লক্ষাধিক নারী
- আপডেট সময় : ০২:৪৪:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১
- / ১৬৪৯ বার পড়া হয়েছে
গত পাঁচ বছরে দিনাজপুরে কৃষি শ্রমবাজারে যোগ হয়েছে তিন লক্ষাধিক নারী। তবে, বেতন বৈষম্য নিরসন ও অপ্রাতিষ্ঠানিক এই শ্রমবাজারকে সুষ্পষ্ট নীতিমালার আওতায় আনার দাবি জানিয়েছে তারা। সুরক্ষা নিশ্চিত হলে কৃষি অথর্নীতিতে নারীর অংশগ্রহন বাড়বে বলে আশা করছে সংশ্লিষ্টরা।
দিনাজপুরে এখন চলছে বোরো ধান কাটাই-মাড়াই। দিগন্ত জোড়া মাঠে কাজ করছে কৃষি শ্রমিক। এদের অর্ধেকের বেশি নারী। বিভিন্ন দলে ভাগ হয়ে কাজ করছে তারা। ২০/৩০ জনের দলে ১৫ থেকে ২০ জনই নারী।বেতন বৈষম্য দূর হলে কৃষিক্ষেত্রে নারীর অংশগ্রহন আরও বাড়বে বলে জানান তারা।গত পাঁচ বছরে কৃষিতে নারীর অংশগ্রহন দ্বিগুন হয়েছে বলে মনে করে স্থানীয় সংগঠনগুলো।
নারীকে প্রাধান্য দিতে ঋণ সুবিধাসহ বিভিন্ন ধরনের প্রশিক্ষন দেওয়া হচ্ছে বলে জানায়, দিনাজপুর মহিলা চেম্বার। আর, নারীকে কৃষিবান্ধব করতে চেষ্টা চালাচ্ছে বলে দাবি করে, কৃষি বিভাগ। দেশের প্রধান পেশা কৃষিতে নারীর অংশগ্রহণ বাড়লে অর্থনীতির চাকা আরও বেগবান হবে বলে আশা করে সংশ্লিষ্টরা।

























