পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আযহা
- আপডেট সময় : ১১:৫৮:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
- / ১৫২৫ বার পড়া হয়েছে
মুসলিম উম্মাহর দরজায় কড়া নাড়ছে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা। ঈদকে সামনে রেখে ত্যাগের মহিমায় কোরবানি করতে প্রস্তুতি চলছে ফেনীতেও। আর, পালিত গবাদি পশুগুলো বিক্রি করতে নানা উদ্যোগ গ্রহণ করেছেন খামারিরা। ফেনীতে কোরবানির ঈদকে সামনে রেখে প্রস্তুত করা হয়েছে প্রায় ১ লাখ গবাদি পশু। সংশ্লিষ্টরা জানায়, জেলার চাহিদা মিটিয়েও পশু উদ্বৃত্ত থাকবে।
ফেনীতে প্রায় ৫ হাজার ৪০৭টি খামারে কোরবানির ঈদ উপলক্ষে প্রস্তুত করা হয়েছে ৯০ হাজার ৪৫২টি গবাদি পশু। প্রাকৃতিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে লালন-পালন করা এসব ছোট, মাঝারি ও বড় পশুর মূল্য ৭০ হাজার থেকে শুরু করে ৪ লাখ টাকা।
খামারিরা জানান, সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে পালন করা হয়েছে পশুগুলো। শুকনা খড়, কাঁচা ঘাস, গম, ভুট্টা ও দানাদার খাবার খাইয়ে গরুগুলো বড় করা হয়েছে। সারা বছর প্রাকৃতিক খাদ্য খেয়েই বিক্রয়যোগ্য হয়েছে। অনেক খামারি নিজস্ব খামারেই বিক্রি করতে চান কোরবানীর পশু। তারা জানান, অবৈধ পথে ভারতীয় পশু প্রবেশ করলে খতিগ্রস্থ হবেন স্থানীয় খামারিরা।
স্থানীয় প্রাণিসম্পদ বিভাগ সারা বছর সহায়তা দিয়েছেন খামারগুলোতে। কোন অসুস্থ পশু যেনো বেঁচাকেনা না হয় সেজন্য তৎপরতাও আছে তাদের।
ভারতীয় সিমান্ত দিয়ে যেনো অবৈধ পথে পশু অসতে না পারে সেজন্য সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করেছেন খামামরিরা।























