নারায়ণগঞ্জের চাল ব্যবসায়ী হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড
- আপডেট সময় : ০৭:০১:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
- / ১৯৯৪ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাল ব্যবসায়ী নুরুল হক হত্যা মামলায় দুই আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আট জনকে যাবজ্জীবন কারাদণ্ড এবং একজনকে বেকসুর খালাস দেয়া হয়।
দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মমিনুল হক আসামীদের উপস্থিততে এ রায় ঘোষণা করেন।মামলার বিবরণে জানা যায়, পূর্বশত্রুতার জেরে ২০০৯ সালের ২০ আগস্ট রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় ইমন এন্টারপ্রাইজ নামে একটি রাইস মিলের মালিক চাল ব্যবসায়ী নুরুল হক মোল্লাকে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের পরিবার রূপগঞ্জ থানায় হত্যা মামলা করলে পুলিশ তদন্ত শেষে ১১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশ পরিদর্শক কাউয়ুম খান জানান, সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার পর আদালতের নির্দেশে দণ্ডপ্রাপ্ত আসামিদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।
























