নাটোরে আধুনিক সদর হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ প্লান্টের উদ্বোধন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:০০:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ মে ২০২১
- / ১৬১৪ বার পড়া হয়েছে
নাটোরে আধুনিক সদর হাসপাতালে ১ কোটি ৬২ লাখ টাকা ব্যয়ে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহ প্লান্টের উদ্বোধন করা হয়েছে।
দুপুরে আধুনিক হাসপাতালের পুরাতন ভবনে করোনা রোগীদের জন্য ৩১টি পয়েন্টে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাটোর-২ আসনের এমপি শফিকুল ইসলাম শিমুল। এসময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মিজানুর রহমান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি, নাটোরে আধুনিক সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ পরিতোষ কুমারসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ। নাটোর জেলায় কোভিড-১৯ রোগীদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে এই সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন করা হয়।
























