তিস্তা নদীতে গোসল করতে নেমে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১৩:৩০ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
- / ১৯৪৮ বার পড়া হয়েছে
লালমনিরহাটের তিস্তা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ভাইয়ের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নদীর তীব্র স্রোতে তলিয়ে যেতে থাকা ছোট ভাইকে বাঁচাতে গিয়ে প্রাণ হারিয়েছে বড় ভাইও। গতকাল দুপুরে লালমনিরহাট সদর উপজেলার রাজপুর গ্রামে এই হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— স্থানীয় রাজপুর গ্রামের রেজাউল করিমের দুই ছেলে। বড় ভাই সিফাত একাদশ শ্রেণির এবং ছোট ভাই স্বচ্ছ অষ্টম শ্রেণির ছাত্র ছিল।
গোসলের একপর্যায়ে ছোট ভাই স্বচ্ছ স্রোতের টানে ভেসে যেতে থাকলে বড় ভাই সিফাত তাকে উদ্ধারে ঝাঁপিয়ে পড়ে। কিন্তু তীব্র স্রোতের কারণে দুই ভাই-ই তলিয়ে যায়। পরে স্থানীয়রা নদী থেকে উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে সদর থানা পুলিশ।



























