টাঙ্গাইল মহাসড়কে ভয়াবহ যানজট
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১২:০৭ অপরাহ্ন, বুধবার, ৬ মার্চ ২০২৪
- / ১৯০৯ বার পড়া হয়েছে
টাঙ্গাইল মহাসড়কে বাড়তি পরিবহনের চাপে প্রায় ১৭ কিলোমিটার
সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এতে চরম বিপাকে পড়েছেন চালক ও যাত্রীরা। ভোর থেকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের বঙ্গবন্ধু সেতুপূর্ব হতে কালিহাতীর রসুলপুর পর্যন্ত প্রায় ১৭ কিলোমিটার এলাকায়
যানজটের সৃষ্টি হয়।
মহাসড়কের এলেঙ্গা হতে বঙ্গবন্ধু সেতুপূর্ব টোলপ্লাজা পর্যন্ত ১৪ কিলোমিটার দুই লেনেই পরিবহনের চাপ রয়েছে। তবে এলেঙ্গা হতে ঢাকাগামী লেনে তেমন পরিবহন নেই। যানজটের কারণে উত্তরবঙ্গগামী এবং ঢাকাগামী পরিবহনগুলো এলেঙ্গা হতে ভুঞাপুর-তারাকান্দি-বঙ্গবন্ধু সেতুপূর্ব আঞ্চলিক সড়ক ব্যবহার করে সেতু গোলচত্বর হয়ে চলাচল করছে। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মীর মো.সাজেদুর রহমান বলেন, যানজট নিরসনে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশের সদস্যরা কাজ করছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যানজট নিরসন হবে।



























