টাঙ্গাইলে ট্রাক-পিকআপভ্যানের সংঘর্ষে নিহত ২
- আপডেট সময় : ১১:২৯:০৭ পূর্বাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
- / ১৫২৯ বার পড়া হয়েছে
টাঙ্গাইলে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে প্রাণ হারিয়েছেন ২ জন। এসময় আহত হয়েছেন দুইজন।সকালে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এলেঙ্গা হাইওয়ে থানার ওসি মো. শরিফ জানান, সকালে ট্রাক এবং পিকআপ ভ্যানটি একই লেনে উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। এসময় ট্রাকের পেছনে পিকআপ ভ্যান সজোড়ে ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। এসময় আহত হয় দুইজন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য টাঙ্গাইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহে মোটরসাইকেল চুরি করে পালানোর সময় মাইক্রোবাসের ধাক্কায় এক যুবক নিহত হয়েছে। গেলরাতে সদর উপজেলার নগরবাথান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, গেলরাতে ঝিনাইদহ শহরের পাগলাকানাই এলাকা থেকে রাসেল নামের এক যুবকের মোটরসাইকেল চুরি করে পালাচ্ছিলো সদর উপজেলার সাধুহাটি গ্রামের আতিয়ার রহমানের ছেলে মাসুদ হোসেন। পথে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের নগরবাথান এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রোবাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় মাসুদ।
























