ঝিনাইদহে ঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:২৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ মে ২০২১
- / ১৬৪২ বার পড়া হয়েছে
ঝিনাইদহে ঝড়ে ক্ষতিগ্রস্থ ৯৪ পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
দুপুরে সদর উপজেলার আড়মুখী গ্রামের ক্ষতিগ্রস্থ ওইসব পরিবারের মাঝে এ সহায়তা দেন ঝিনাইদহ-৪ আসনের এমপি আনোয়ারুল আজীম। এসময় জেলা প্রশাসক মজিবর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শাহীনসহ অন্যরা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসক জানান, গত মঙ্গলবার বিকেলে হঠাৎ ঝড়ে সদর উপজেলার আড়মুখী গ্রামে শতাধিক বাড়িঘর লন্ডভন্ড হয়ে যায়। উপড়ে যায় শত শত গাছপালা। ক্ষতিগ্রস্থ এসব পরিবারের মাঝে সরকারের দেয়া ত্রাণ সহযোগিতা বিতরণ করা হয়েছে। ক্ষতিগ্রস্থ প্রত্যেক পরিবারকে ৫ হাজার টাকা করে দেয়া হয়।

























