০৫:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৯ জুন ২০২৬

জুলাই আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না : জামায়াত আমীর

এস. এ টিভি
  • আপডেট সময় : ০৮:৫৮:০৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬
  • / ১৭১১ বার পড়া হয়েছে
এস. এ টিভি সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জুলাই আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না বলে হুঁশিয়ার করেছেন বিরোধী দলীয় সংসদ নেতা ও জামায়াত আমীর ডা. শফিকুর রহমান। ঢাকার কাকরাইলে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত সেমিনারে এ হুঁশিয়ারি দেন তিনি। জামায়াত আমীর বলেন, জুলাই-আগস্টের আন্দোলনের চেতনা থেকেই নতুন প্রজন্ম গড়ে উঠেছে, তারা অন্যায়ের বিরুদ্ধে রাজপথে নামতে প্রস্তুত। আর বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, জুলাই সনদকে বিএনপি দলীয় ইশতেহারে পরিবর্তন করে গণরায়কে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে।

“গণভোটের রায়ের বিরুদ্ধে সরকার, সংকটের মুখে দেশ” শীর্ষক জাতীয় সেমিনারে অংশ নেন ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। অনুষ্ঠানে বক্তারা অভিযোগ করেন, রাজনৈতিক অস্থিরতা ও বিভাজনের মাধ্যমে দেশকে একটি অনিশ্চিত অবস্থায় নিয়ে যাচ্ছে বিএনপি।

তারা বলেন, বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। বিএনপি জুলাই সনদকে দলীয় ইশতেহারে পরিবর্তন করে গণরায়কে অবমূল্যায়ন করেছে।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমীর ডা. শফিকুর রহমান বলেন, গণঅভ্যূত্থান পরবর্তী বাংলাদেশ কারো রাজনৈতিক চোখ রাঙানিতে পরিচালিত হবে না।

১১ দলের নেতারা বলেন, সংসদে সরকারের মন্ত্রীরা বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করছেন, যা দেশকে সংকটের দিকে ঠেলে দিচ্ছে।

এস. এ টিভি সমন্ধে

SATV (South Asian Television) is a privately owned ‘infotainment’ television channel in Bangladesh. It is the first ever station in Bangladesh using both HD and 3G Technology. The channel is owned by SA Group, one of the largest transportation and real estate groups of the country. SATV is the first channel to bring ‘Idol’ franchise in Bangladesh through Bangladeshi Idol.

যোগাযোগ

বাড়ী ৪৭, রাস্তা ১১৬,
গুলশান-১, ঢাকা-১২১২,
বাংলাদেশ।
ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০
ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪
ই-মেইল: info@satv.tv
ওয়েবসাইট: www.satv.tv

© সর্বস্বত্ব সংরক্ষিত ২০১৩-২০২৩। বাড়ী ৪৭, রাস্তা ১১৬, গুলশান-১, ঢাকা-১২১২, বাংলাদেশ। ফোন: +৮৮ ০২ ৯৮৯৪৫০০, ফ্যাক্স: +৮৮ ০২ ৯৮৯৫২৩৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

জুলাই আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না : জামায়াত আমীর

আপডেট সময় : ০৮:৫৮:০৯ অপরাহ্ন, সোমবার, ১৩ এপ্রিল ২০২৬