জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া দল
এস. এ টিভি
- আপডেট সময় : ০২:০৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
- / ১৫৩০ বার পড়া হয়েছে
বাংলাদেশ সফরের সূচি প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। জুন মাসে বাংলাদেশ সফরে এসে স্বাগতিকদের বিপক্ষে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে অস্ট্রেলিয়া।
সূচি অনুযায়ী, ওয়ানডে সিরিজের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ম্যাচগুলো হবে ৯, ১১ ও ১৪ জুন।
রপর দুই দল চট্টগ্রামে যাবে টি-টোয়েন্টি সিরিজ খেলতে। ১৭, ১৯ ও ২১ জুন তিনটি টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে।
বাংলাদেশ সফরের আগে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। সেই সিরিজ শেষ করেই বাংলাদেশে আসবে তারা।

























