জামায়াতে ইসলামী কখনোই সুস্থ চিন্তা করে না : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৭:৩৯:৪৮ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
জামায়াতে ইসলামী কখনোই সুস্থ চিন্তা করে না বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জামায়াতের অতীত ইতিহাস সবাই ভালো করে জানে। সে কারণেই সমগ্র জাতি অত্যন্ত সচেতনভাবে তাদের প্রত্যাখ্যান করেছে। আগামীতে যেন পুরোপুরি তাদের রাজনৈতিকভাবে নির্মূল করা যায়, সেভাবে কাজ করতে হবে। রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভাশেষে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের যৌথসভা শেষে সাংবাদ সম্মেলন করেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আগামী ১ মে আন্তর্জতাকি শ্রমিক দিবসে নয়াপল্টনে সমাবেশ করার কথা তিনি। সমাবেশ সফল করতে সব ধরনের প্রস্তুতি নেয়া হচ্ছে বলেও জানান তিনি।
একটি পক্ষ দেশে রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করে, বিএনপিকে সরিয়ে আবার ফ্যাসিস্ট সরকারকে আনতে চায় বলেও অভিযোগ করেন মির্জা ফখরুল।
এদিকে,জাতীয় প্রেসক্লাবে এক সেমিনারে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন জানান,বৈদেশিক মুদ্রা আয়ে দক্ষ জনশক্তি তৈরিতে সরকার গুরুত্ব দিচ্ছে।
বিগত সরকারের লুটপাটের কারণে দেশের অর্থনীতি ভঙ্গুর অবস্থায় রয়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণে সরকার দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করেছে বলেও জানান তথ্যমন্ত্রী।























