জামালপুরে বন্য হাতির আক্রমণে এক শ্রমিকের মৃত্যু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:১০:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
- / ১৫৪২ বার পড়া হয়েছে
জামালপুরের বকশিগঞ্জে বন্য হাতির আক্রমণে জয়নাল আবেদীন নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।দুপুরে উপজেলার সোমনাথপাড়া এলাকার ডুমুরতলা বিটের বাগিচাটিলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানায়, গতকাল শুক্রবার বালিজুরী রেঞ্জের ডুমুরতলা বিটের সংরক্ষিত বনভূমিতে লাকড়ি সংগ্রহের উদ্দেশে যান জয়নাল। ১০৮৮ ও ১০৮৯ নম্বর পিলার সংলগ্ন ওয়াইল্ডলাইফ করিডোরের বাগান এলাকায় যাওয়ার পর তিনি আর বাড়ি ফেরেননি। পরে শনিবার সকালে ডুমুরতলা বিটে তার স্বজনরা নিখোঁজের খবর জানান। এরপর বনবিভাগ এবং দিঘলকোনা, সোমনাথপাড়া, সাতানীপাড়া ও গারামারা এলাকার চারটি ইআরটি দলের সদস্যরা যৌথভাবে তল্লাশি শুরু করেন। তল্লাশির এক পর্যায়ে দুপুরে বাগিচাটিলা নামক সংরক্ষিত বনভূমি এলাকা থেকে জয়নালের মরদেহ উদ্ধার করা হয়।





















