ছুটিতেও গ্রাহকদের জরুরি সেবায় নিয়োজিত এসএ পরিবহন পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস
- আপডেট সময় : ০৩:২০:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬
- / ১৫২৯ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল আজহার ছুটিতেও গ্রাহকদের জরুরি সেবায় নিয়োজিত এসএ পরিবহন পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস। এসএ গ্রুব অব কোম্পানিজের পরিচালক নূর-এ-আলম রুবেল জানান, ৪৫ বছর ধরেই বছরের ৩৬৫ দিন এসএ পরিবহনের সেবার দরজা খোলা। তিনি জানান, আগামীতে আন্তর্জাতিক পরিমন্ডলে এসএ পরিবহনের সেবার পরিধি বিস্তৃত হচ্ছে। ছুটির দিনেও এসএ কুরিয়ার সার্ভিস সচল থাকায় খুশি গ্রাহকরা।
চলছে বিশাল কর্মযজ্ঞ। পবিত্র ঈদুল আযহার ছুটিতেও কর্মব্যস্ত দেশের ঐতিহ্যবাহী এসএ পরিবহন পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিসের কর্মকর্তা-কর্মচারীরা।
বুকিং কম, তবুও গ্রাহকদের জরুরী সেবা দিতে ঈদেও অফিস খোলা রাখে দেশের শীর্ষস্থানীয় কুরিয়ার সার্ভিস এসএ পরিবহন। সব সময় প্রতিষ্ঠানের সেবা পেয়ে খুশি গ্রাহকরা।
বিভিন্ন উৎসবে লোকসান গুণতে হলেও, গ্রাহকদের সেবাকে অগ্রাধিকার দিয়েই সেবার দ্বার উন্মুক্ত রাখার কথা জানান প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার।
গ্রাহকদের বুকিং মালামাল পরম যত্নে লোড-আনলোড করছেন কর্মীরা। সমস্ত কাজের তদারকি করছেন প্রতিষ্ঠানটির পরিচালক নূর-এ-আলম রুবেল। তিনি জানান, দুর্যোগ, দুর্বিপাক, হরতাল-অবরোধ কিংবা করোনা মহামারীতে সারাদেশ স্থবির থাকলেও বছরে ৩৬৫ দিনই গ্রাহক সেবা দেয় এস এ পরিবহন।
আগামীতেও আন্তর্জাতিক পরিমন্ডলে এসএ পরিবহনের সেবার পরিধি বিস্তৃত হচ্ছে জানিয়ে গ্রাহকদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন এসএ পরিবহনের চেয়ারম্যান নূর-এ-আলম রুবেল।























